চাঁদপুরের শাহরাস্তীতে মার্কন্টাইল ব্যাংকের শীতবস্ত্রবিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৮:২১ অপরাহ্ন

এম, নূরুননবী চৌধুরী সেলিম, চাঁদপুর।।

শীতার্ত মানুষের মাঝে গত বছরের ন্যায় শীতবস্র বিতরন করেছে মার্কেন্টাইল ব্যাংক চিতোষী বাজার শাখা।

সোমবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার চিতোষী বাজার বেগম রোকেয়া সুপার মার্কেটের সামনে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন  ১৮ নং চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু ইউছুফ পাটোয়ারী।

ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বীর মুক্তিযোদ্ধা ও রোকেয়া সুপার মার্কেটের স্বাধিকারী জনাব মোঃ সেলিম তালুকদার, ইউনিয়ন যুবলীগনেতা আলহাজ্ব এনামুল হক যুবরাজ, সাবেক ইউঃ ছাত্রলীগ সভাপতি মাষ্টার কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগের সম্পাদক  মাঈন উদ্দীন মানিক,  ঢাকা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী দ্বীন  দীনু,  ব্যাংকের কর্মকর্তা কর্মচারী  সহ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ব্যাংকের পক্ষ থেকে  এ বৎসর ১৬০ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধারা অভ্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যাবস্থাপক ও সিইও আব্দুল্লাহ্ আল মামুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ