চলে গেলেন সাদা মনের মানুষ প্রবীন শিক্ষক সন্তোষ কুমার দে

রাশেদুজ্জামান রিমন
সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৭:১৪ অপরাহ্ন

চলে গেলেন কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ সন্তোষ কুমার দে। শ্রী সন্তোষ কুমার দে গতকাল সোমবার দুপুর আড়াই টার দিকে মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া গ্রামে তার নিজ বাসভবণে পরলোকগমন করেন।

সন্তোষ কুমার দে তিনি ছিলেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এলাকায় তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তার অগণিত শিক্ষার্থী, যার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে অসংখ্য শিক্ষার্থীরা সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও প্রতিষ্ঠিত তার অনেক শিক্ষার্থী রয়েছে। তার এই বর্ণাঢ্য জীবনে মানব কল্যাণে নিয়োজিত থাকায় এলাকায় তিনি আদর্শ শিক্ষক। মৃত্যুকালে এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বয়সের ভারে তিনি ন্যুব্জ পড়ে ছিলেন তিনি।

১৯২৯ সালে জেলার মিরপুর উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই শিক্ষক। প্রাথমিক পড়া শেষ করেন মিরপুর এম-ই প্রাথমিক বিদ্যালয় থেকে। কুষ্টিয়া হাইস্কুলে থেকে ১৯৪৫ সালে এসএসসি পাশ করে ভর্তি হন ভারতের নদীয়া জেলার কৃষ্ণ নগর কলেজে। সেখান থেকে ১৯৪৭ সালে এইচএসসি পাশ করার পর বিএ শ্রেণিতে ভর্তি হন একই কলেজে। এরপর বিভিন্ন কারণে পড়াশোনা করা হয়নি শিক্ষক সন্তোষ কুমারের। কিন্তু তিনি থেমে থাকেননি। বেঁছে নেন শিক্ষকতার জীবন।

১৯৫৭ সালে শিক্ষকতা শুরু করেন মিরপুর উপজেলার প্রথম স্কুল মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য স্কুল প্রতিষ্ঠায় বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে ছিলেন তিনি। এছাড়াও তিনি রাষ্ট্রীয়ভাবে সাদা মনের মানুষ নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ