মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, খামারপাড়া দাখিল মাদ্রাসার (অবঃ) শিক্ষক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া শফিউদ্দিন চুন্নু মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহির ওয়া ইন্নাইলাহির রাজিউন)। বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের সময় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। শনিবার সকাল ১১ টায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মওলানা সবুর মিয়ার ইমামতিতে জানাযার নামাজ শেষে খামারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
You must be logged in to post a comment.