”চলমান বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে এটাই আমার প্রতিস্রুতি”

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ১১:৩৪ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে  প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই মোংলা বন্দর হবে দ্বিতীয় সিঙ্গাপুর।  সেই লক্ষে বর্তমান সরকার কাজ করছে। এবং এই অঞ্চলের চলমান বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে এটাই আমার প্রতিস্রুতি।

তাই বিগত বিএনপি-জামায়াত জোটের শাসন আমল ও বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসন আমল এবং উন্নয়নের কথা চিন্তা ও বিবেচনা করে সকলে দল মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে নির্বাচিত করবেন এটা আপনাদের প্রতি আমার উদার্ত আহবান রইল।

রবিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মোংলা শহরের কমিশনার শফিউল্লাহ সড়কে পৌর ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র খালেক এ  কথা বলেন। সিটি মেয়র  আরো বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় এসে মৃত্যু বন্দর সচলের পাশাপাশি মানুষের ভাগ্যের ব্যপক পরিবর্তন ঘটিয়েছে। একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। আগামীতে ও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে  তাই আগামীতেও রামপার মেংলার আঃলীগ মনোনিত প্রর্থী বেগম হাবিবুন নাহার’কে নৌকায় ভোট দিয়ে  প্রধানমন্ত্রীর ধারাবাহিক উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে  আপনাদের কাছে আমি উদার্ত আহবান জানই।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মো: গোলাম সরোয়ার, ব্যবসায়ী নেতা মো: জালাল পাটোয়ারী, সেলিম হোসেন, বাহাদুর মিয়া ও বেল্লাল হোসেন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ