বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় আশরাফ আলী শেখ (৮০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থনিয়রা ও পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আশরাফ আলী বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রয়াত আফছার আলীর ছেলে বলে নিচ্চিত করা গেছে বলে জানায় পুলিশ। বাগেরহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাটাখালী এলাকায় পৌছে পথচারি আশরাফ আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তিনি অসাবধানতাবসত পায়ে হেঁটে রাস্তার পার হচ্ছিলেন। দূর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারি বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.