চরশ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯, ৭:৫৫ অপরাহ্ন

চরশ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আজ ১৪ মার্চ বৃহস্পতিবার মাগুরা শ্রীপুর উপজেলার চরশ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চর শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব অদ্বৈত কুমার বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলার নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী জনাব পঙ্কজ কুমার সাহা।

এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ