চরমোনাই ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২১ অক্টোবর ২০২০ বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।
এসময় তার সাথে চরমোনাই ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চরমোনাই ভূমি অফিস প্রাঙ্গণে আম, কাঠাল, জলপাই, আমড়া, ছফেদা, কামরাঙ্গা, লেবু ও পেয়ারাসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
You must be logged in to post a comment.