চতুর্থ শ্রেণির একছাত্রী ধর্ষণের শিকার হয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৭:১৩ অপরাহ্ন

জসীম উদ্দিন বরগুনা প্রতিনিধি ।।

বরগুনাতে প্রাইভেট পড়ে ফেরার পথে চতুর্থ শ্রেণির একছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে।গত সোমবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ছাত্রীকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাওন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। গত দুই মাস ধরে সে বাড়ির কাছেই মতি মিয়ার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় নুরুল ইসলামের ছেলে শাওন (২০) তাকে মতি মিয়ার বাড়ির পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের ফলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা দেখে তিনি সন্ধ্যা ৭টার দিকে মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধে চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ