চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাসিরনগর ওসি (তদন্ত) কবির হোসেন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ৮:৪০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেনকে চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন এবং আসামীদের গ্রেফতারের জন্য কবির হোসেনকে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার চট্রগ্রামে পুলিশের ডিআইজি কার্যালয়ে মাসিক সভায় (অপরাধ সভায়) রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে কবির হোসেনকে সম্মাননা স্মারক, সনদপত্র প্রদান করেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম)। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার  মোহাম্মদ আনিসুর রহমানসহ চট্রগ্রাম রেঞ্চের অন্যান্য পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

কবির হোসেন বলেন, কাজের সফলতার জন্য আমাকে পুরুস্কৃত করায় আমি আমার ডিআইজি স্যার, উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানাই।এবং সকলে কাছে দোয়া চাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ