তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।
চট্রগ্রাম বিভাগের মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাগরিকা চাকমা।
২ এপ্রিল, ২০১৯ মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন চট্রগ্রাম কমিটি-২০১৯ এর সদস্য সচিব ও বিভাগীয় শিক্ষা অফিসার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে চট্রগ্রাম বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সবাইকে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত ও গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, বিদ্যালয়ের কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা যাচা।ই-বাছাই করে চুড়ান্ত করা হয়।
You must be logged in to post a comment.