দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রাম -৭, (রাংগুনীয়া – বোয়ালখালি আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের
মোমবাতির প্রতীকের প্রার্থী ঘোষণা করেন উপজেলা ইসলামী ফ্রন্ট।
শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাংগুনিয়া উপজেলা শাখার সাধারণ সভায় প্রার্থীতা ঘোষণা করেন। উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা অালীশাহ নেছারীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ সভাপতি মাওলানা হাফেজ রুহুল অামিন, কাজী মাওলানা মুছা নঈমী, সাবেক সাধারণ সম্পাদক গোলাফুর রহমান অাশরাফশাহ, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক করিম উদ্দীন হাসান,
যুগ্ম সম্পাদক অাকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার অাবদুল কাদের,উত্তর জেলা যুবসেনার সহ-সভাপতি অাজিম উদ্দীন অাহমদ, সাধারণ সম্পাদক মীর মো: হাবীবুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রসেনার সভাপতি হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা যুবসেনার সভাপতি মাহামুদুর রশিদ মাসুদ,সাধারণ সম্পাদক অালতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম সহ উপজেলা ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
সভায় রাংগুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সুযোগ্য শাহাজাদা সৈয়দ মাওলানা আবু নওশাদ নঈমীকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম -৭, (রাংগুনীয়া – বোয়ালখালি আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী হিসেবে মনোনিত করা হয়।
You must be logged in to post a comment.