দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মাসুদুর রহমানের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বরে হতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে মাঠে বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হয়।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা মুক্তমঞ্চে মাঠে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাছিরের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, প্রাণি সম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমদ, সহ-সভাপতি জিয়ারুল ইসলাম জিগার, অর্থ সম্পাদক জহিরুল হুদা, সাংবাদিক জাহেদ প্রমুখ।
You must be logged in to post a comment.