চট্টগ্রামে ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৩ আগস্ট, ২০১৮, ৯:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো. পারভেজ (১৯) নামে এক যুবককে ১৫ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল ১২ আগস্ট ২০১৮ রবিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।।

সাজাপ্রাপ্ত ইভটিজার উপজেলা সদরের রশিদার পাড়ার নুরুল কাদেরের পুত্র।

জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে বখাটে যুবক পারভেজ প্রতিনিয়ত ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে প্রেম পত্র দেয়। পত্রটি নিতে অস্বীকার করলে অভিযুক্ত বখাটে পত্রটি ছাত্রীর মুখে ঢুকিয়ে দেয়ার চেষ্টা চালায়।

ছাত্রী স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষকে জানান। তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষ ওই যুবককে ধরে পুলিশে দেয়। একই দিন সন্ধ্যায় পুলিশ ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত ১৫ দিনের সাজা প্রদান করে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ