চট্টগ্রামে অাওলাদে রাসূল সৈয়্যদ হামেদ শাহ (ম.জি.আ) ছদারতে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত  

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ৮:৩৪ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।

চট্টগ্রামে অানজুমান-এ- রহমানিয়া অাহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.)  উদযাপন উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে বুধবার (২১  নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।

দরবার কাদেরীয়া সাজ্জাদানাশীল অাওলাদে রাসূল সৈয়্যদ তাহের শাহ (ম.জি.অা) ‘র সাহেবজাদা অাওলাদে রাসূল সৈয়্যদ হামেদ শাহ (ম.জি.অা) ছদারতে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ ষোলশহর জামেয়া অাহমদিয়া সুন্নীয়া অালীয়া মাদরাসার ময়দান থেকে শুরু হয়ে চট্টলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া অাহমদিয়া সুন্নীয়া মাদরাসার ময়দানে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ মাহফিলের মাধ্যমে জুলুস শেষ হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অাওলাদে রাসূল সৈয়্যদ হামেদ শাহ (ম.জি.অা)।  অতিথির বক্তব্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী করিম (দ.) এর শুভাগমন বিশ্ববাসীর জন্য রহমত। যেমন অাল্লাহ তায়ালা ঘোষনা করেছেন, হে রসূল (দ.) আমি আপনাকে সমগ্র আলমের জন্য রহমত করে পাঠিয়েছি।

মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মুফতি ওবায়দুল হক নঈমী, অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান, ড.লিয়াকত অালী,মুফতী অাবদুল ওয়াজেদ, শায়খুল হাদীস সোলাইমান অানসারী, আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অালহাজ্ব মহসিন, সেক্রেটারি জেনারেল অালহাজ্ব আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ। উপস্থিত বক্তারা বলেন, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম “অর্থ প্রিয় নবী সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম এর শুভাগমন।  নবী করিম (দ.) অাগমন উপলক্ষে তাঁর উম্মতেরা মিছিল সহকারে আনন্দ প্রকাশ করা হয়। প্রীয় নবী (দ.) প্রতি আন্তরিক মুহব্বতের বহিঃ প্রকাশের উত্তম ব্যবস্থা মাধ্যম হচ্ছে জশনে জুলুছ। হাদীস শরীফে অারো  বণিত রয়েছে যে, রাসূলে করীম সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ ত্যাগ করে মদীনা শরীফে প্রবেশ করলেন , তখন মদীনা শরীফের নারী পুরুষ ঘরের ছাদের উপর আরোহন করে প্রিয় নবী সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম কে মদীনা শরীফের খোশ আমদেদ জানান । সকলেই “ইয়া মুহাম্মদ , ইয়া রাসূলাল্লাহ শ্লোগান দিতে থাকেন। এ থেকে প্রতীয়মান হয় যে , সাহাবায়ে কেরাম হুজুর সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম এর শুভাগমনে জুলুস{মিছিল} আকারে “ইয়া রাসূলাল্লাহ” ধ্বনিতে আকাশে বাতাসে মুখরিত করে তোলেন । এই জন্যই আল্লাহ ও নবী প্রেমিক মুসলমান গন সাহাবায়ে কেরামের অনুসরণ করে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়াসাল্লাম এর খুশিতে বিভোর হয়ে মিছিল সহকারে আনন্দ উত্‍সব করে থাকে।

প্রতিবছরে জুলুছে নবী প্রেমীকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এই বছর জুলুছে  অাগত নবী প্রেমিকের সংখ্যা ৩৫ লাখের বেশি বলে ধারণা করা হচ্ছে। সজমিনে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর, দক্ষিণ  ও মহানগরের হাজার হাজার কমী মিছিল সহকারে জুলুছে অংশগ্রহণ করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ