চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ এপ্রিল, ২০১৯, ৩:৪৩ অপরাহ্ন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন লালনগর হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা রবিবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয়ের হলরুমে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রনক সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী টিম্বারের চেয়ারম্যান কাজী ওমর ফারুক। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক মুল শিক্ষা ভালোভাবে শেষ করতে পারলে পরবর্তী শিক্ষাও সফলতার সাথে অতিত্রুম করতে পারবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা অফিসার শিবলু দাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাজী মঈন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের দাতা সদস্য ইদ্রিস মাতব্বর প্রমুখ।

অনুষ্ঠানে শেষে মেধাবি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ