বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে নাজেহাল পুরো বিশ্ব। করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবতার ফেরিওয়ালা মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের কৃতি সন্তান দিপঙ্কর মৃধা দিপু খাদ্য সহায়তার পাশাপাশি ২০ হাজার মাস্ক বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন। কার্যক্রমের অংশ হিসেবে ৩০ শে জুলাই মোংলার ঐতিহ্যবাহী চটেরহাটের গরু বাজারে ১২ তম ধাপে ২ হাজার মাস্ক বিতরণ করেছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার ইজারাদার,মোস্তফা কামাল ইজারাদার, ইউপি সদস্য নূরল আমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিদিনই দিপু মৃধার প্রতিনিধি’রা ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে।
মাস্ক বিতরণে, দিপঙ্কর মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন-আফজাল হোসেন, মোঃ শাহ্ আলম, আজিজ মোড়ল, মনোজিদ সরকার, শুভ বিশ্বাস,বায়জিদ হোসেন, ফারুক, ইসমাইলসহ দিপু মৃধার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
You must be logged in to post a comment.