আবদুল মান্নান, কক্সবাজার।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করে তৃণমূল আওয়ামী লীগ।
২৮ জানুয়ারি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সমন্বয় সভায় তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় যে কোন একজনকে দলের মনোনয়ন দেওয়ার জন্য তাদের তালিকা প্রেরণ করা হয়।
তারা হলেন: চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপির তিনবার নির্বাচিত চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধূরী,কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পৌরসভা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল আলম লিটু ও চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ফজলুল করিম সাঈদি।
মনোনয়ন প্রত্যাশী জাহেদুল আলম লিটু উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিপূর্বেই জেলা পরিষদ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরী বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।
কেন্দ্রে তালিকা প্রেরণের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন তারা। নিজেদের পক্ষে সমর্থন আদায় ও দোয়া চেয়ে মাঠে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে তারা। প্রতিদিনই নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ ও কুশল বিনিময় করছেন সম্ভাব্য এসব প্রার্থীরা।
প্রেরিত তালিকার বাইরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য সাংস্কৃতিক কর্মী আমিনুর রশিদ দুলাল ও আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ।
তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি, এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুঃসময়ে আওয়ামীলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন, জনগনের কাছে গ্রহণযোগ্যতা আছে এ ধরণের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে দল ও নেতা কর্মীরা উপকৃত হবে।
You must be logged in to post a comment.