চকরিয়া উপজেলা পরিষদে সাঈদি চেয়ারম্যান নির্বাচিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ১০:২৬ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সহসভাপতি ফজলুল করিম সাঈদি বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৬৮৯৭ =(ছাপ্পান্ন হাজার আটশত সাতান্নব্বই) ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি গিয়াসউদ্দিন চৌধূরী পেয়েছেন ২৯৮৬৩ (উনত্রিশ হাজার আটশ তেষট্টি) ভোট।

৯৯ টি কেন্দ্র নিয়ে গঠিত চকরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ চুরাশি হাজার। অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষণীয় ছিলনা। সব কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরছে। একটি কেন্দ্রে কিছু অনিয়ম হওয়ায় এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ভোট বন্ধ রাখে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ধাপের আজকের এই নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী সুস্থ নির্বাচন আয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।গতকাল (১৭মার্চ) নির্বাচন পূর্ববর্তী আইন শৃঙ্খলা বৈঠকে ব্যালট বাক্স ছিনতাই,অবৈধ ভাবে ব্যালটে সিল মারার অপচেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন পুলিশ সুপার এবিম মাসুদ। সুস্থ নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সহ মোট ২১ জন নির্বাহী হাকিম সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

ভোটার উপস্থিতি কম হলেও স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট সম্পন্ন হওয়ায় স্থানীয় ভোটাররা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তুষ্টি জ্ঞাপন করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ