ঘুষ নেয়ার অভিযোগে দুদক নিরাপত্তা শাখার কর্মচারী বরখাস্ত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৬:৪০ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরাপত্তা শাখার এক কনস্টেবল চাকরি থেকে বরখাস্ত হয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুর্নীতি ও প্রতারণার দায়ে দুদকের নিরাপত্তা শাখায় কর্তব্যরত কনস্টেবল আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আসাদুজ্জামান নিজেকে ইন্সপেক্টর পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাটসংক্রান্ত মামলায় দুদকের ভয় দেখিয়ে অর্থ আদায় করেছে। তিন দফায় তিনি দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। রাজধানীর একটি রেস্টুরেন্ট এবং রমনা পার্কে এ অর্থ নেয়া হয়, যা দুদকের গোয়েন্দা কার্যক্রমে বেরিয়ে আসে।

এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, অভিযোগটি তাৎণিকভাবে তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হয়েছে। মঙ্গলবার আসাদুজ্জামানকে দুদকের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তিনি বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি চলছে। দুর্নীতি ধরাপড়া মাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ