শরীয়তপুর: ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাত থেকে শরীয়তপুর বাসীকে রক্ষার জন্য ছয়টি উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা সভা করেছে উপজেলা প্রশাসন।
শরীয়তপুর ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহ-বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে আজ সকাল ১১ টায় দূর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গপোসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত থেকে সাধারণ মানুষ কে রক্ষার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ কার হয়। এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ বলেন, আমরা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্কতা মূলক প্রচার কার্যক্রম করার পরামর্শ দিয়েছি। সকল সাইক্লোন সেন্টার ও দি¦তল বা বহুতল ভবন সাধারণ মানুষের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। চেয়ারম্যানদের প্রতি মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি উপজেলা মনিটরিং টিম কে জানানোর পরামর্শ প্রদান করা হয়েছে। মেডিকেল টিম, রেসকিউ টিম, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি কে সর্বদা প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা মনিটরিং টিম দিনরাত তথ্য সংগ্রহে ব্যস্ত থাকবে। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, আমাদের উপজেলার উপকোলীয় আলাওলপুর, কুচাইপট্টি সহ কয়েকটি ইউনিয়ন সমুদ্র নিকটবর্তী বলা চলে তাই আমরা সর্বোচ্চ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ ব্যবস্থা রেখেছি।
শরীয়তপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর মুন্সি বলেন, রেডক্রিসেন্টের যুব ইউনিট ও রেসকিউ টিমকে প্রস্তত রাখা হয়েছে।
জেলার বিভিন্ন নদী নালায় ঘূণিঝড় ইয়াসের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও নদী নালা উপচে বিলে ও আবাদী জমিতে পানি প্রবেশ করেছে।
You must be logged in to post a comment.