ঘুরে আসুন লক্ষীপুরের কক্সবাজার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ১০:০১ পূর্বাহ্ন

লক্ষীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার বেড়িবাঁধ। মনোমুগ্ধকর পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানকার বিশাল জলরাশি। মেঘনার জোয়ার-ভাটার খেলা চলে নিত্য।

মেঘনার উঁচু ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে নৌকায় ঘুরে ইলিশ শিকার করেন সংগ্রামী জেলেরা। তাদের ইলিশ ধরার কৌশল যেন মন মাতানো। এ যেন দ্বিতীয় কক্সবাজার সমুদ্র সৈকত।

সরেজমিনে দেখা যায়, নদীর দুইপাড় কিংবা নৌকা ভ্রমণে মেঘনা নদীর মোহনা পরিদর্শন আর নতুন জেগে উঠা চর উপভোগ করছেন দর্শনার্থীরা। প্রকৃতির এ অপরুপ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো দর্শনাথী। উপভোগ করছেন অপার প্রাকৃতিক সৌন্দর্য। জোয়ার-ভাটা ও জেলেদের রুপালি ইলিশ ধরাসহ  মনোরম পরিবেশ উপভোগ করছেন শিশু বৃদ্ধ সবাই। সব বয়সী মানুষের আনাগোনায় মুখরিত এ বেড়িবাঁধ।

স্থানীয় এলাকাবাসী ও ঘুরতে আসা পর্যটকরা জানায়, রামগতির আলেকজান্ডার বেড়িবাঁধের সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে মানুষের পদচারণায় মুখর থাকে সব সময়। এছাড়া সদর উপজেলার মজুচৌধূরীরহাট ঘাটের চিত্রও একই।

প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলবেধে হাজার হাজার দর্শনাথী পরিবার পরিজন নিয়ে নদী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এসব স্থানে।

ঈদ বা বিশেষ কোনো দিনে এ বেড়িবাঁধ ও মজুচৌধুরীরহাট ঘাটে পরিণত হয় এক মিলন মেলায়। প্রতিদিন বিকালে এসবস্থানে জড়ো হন মানুষ। দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান বনভোজন ছাড়াও সাধারণ মানুষের আনাগোনা থাকে সারা বছর।

ঢাকা থেকে ঘুরতে আসা পেশায় সাংবাদিক এম ওবায়দুর রহমান বলেন, সমুদ্র সবসময় আমাকে কাছে টানে। ছুটিতে লক্ষ্মীপুরে বেড়াতে এসেছি বন্ধুর বাড়িতে। পরে ঘুরতে এলাম চরআলেকজান্ডার বেড়িবাঁধ। এখানকার সমুদ্রের উত্তাল ঢেউ, আর জেলেদের ইলিশ ধরার দৃশ্য সত্যিই মন মাতানো।

একই কথা জানালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রওশন আকতার লিসা। তিনি বলেন, এর আগে কক্সবাজার সমুদ্র সৈকত দেখেছি। চর

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ