মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার চর-চৌগাছী গ্রাম থেকে ইয়াবা সহ গোয়ালদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী অনুপ কুমার মন্ডল (২৬) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার এসআই শাহরিয়ার আহম্মেদ রুবেল জানান,মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চর-চৌগাছী গ্রামে অভিযান চালিয়ে অনুপ কুমার মন্ডলকে আটক করি।এসময় তার দেহ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা পাওয়া যায়।রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
অনুপ কুমার মন্ডল একই উপজেলার গোয়ালদাহ গ্রামের ভবেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
You must be logged in to post a comment.