প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শতবর্ষপ্রাচীন ঐতিহ্যবাহী গোর্কণ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৯ ডিসেম্বর)।
নিবার্চনে স্কুল শাখায় ৯৮৫ ভোটের বিপরীতে প্রার্থী ছিলেন ৫ জন আর কলেজ ও স্কুল শাখায় সংরক্ষিত পদে মহিলা প্রার্থী ছিলেন ২ জন। কলেজ এণ্ড স্কুল শাখায় মোট ভোটার ছিল ১১০৮।
সর্বমোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল থেকই উৎসব মূখর পরিবেশে অভিভাবকগণ তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে অভিভাবক সদস্য মোঃ মাহবুবুর রহমান(৩৫৫), মোঃ আলাউদ্দিন পাঠান (২৫৮) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শেখ আসমা বেগম (৪৬৯) ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া।
You must be logged in to post a comment.