রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লার মরহুম আকতাউজ্জামানের স্ত্রী মীর্জা সেলিমা আক্তার
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন। .(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মরহুমার নামাজের জানাজা শেষে মহিশালবাড়ী গোরস্থানে দাফন করা হয়।
তিনি কিছু দিন থেকে বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন ।
মৃত্যুকালে ২ ছেলেসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, ২ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ মোফাজ্জুল হোসেন মোফা প্রমূখ।
You must be logged in to post a comment.