দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে গোদাগাড়ী উপজেলা সদর গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিস। কয়েক যুগ আগে নির্মিত এই ভূমি অফিস। সারা দেশসহ গোটা উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগলেও লাগেনি শুধু এ ভূমি অফিসে।
জরার্ণশীর্ণ এই ভূমি অফিসে চলছে অফিশিয়াল সকল কার্যক্রম। টিনের ছাউনী বিশিষ্ট এই অফিসটি দেখলে মনে হবে সেকেলে আমলের স্থাপনা। জীর্ণশীর্ণ অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গোদাগাড়ী উপজেলা সদর ভূমি অফিস। অফিসটি জৌলুস হারিয়ে ফেললেও সেবা কার্যক্রম অব্যাহত আছে। একটু বৃষ্টিতেই ভিতরে পানি ঢুকার কারণে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এতে অফিস সংশ্লিষ্টরা সেবা দিতে বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। পর্যাপ্ত রুম, আসবাবপত্র লোকবল না থাকায় অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ড বই সংরক্ষণ করতে পারছেন না তারা। এসব কারনে সেবা নিতে এসে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সেবা নিতে আসা মানুষেরা একটু বসার সুযোগ টুকু পান না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, কোন ভদ্র লোক, অফিসার, সাংবাদিকসহ সেবা নিতে এসেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ ইসরাইল হক জানান, পুরাতন এই অফিসে সেবা দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেবা নিতে আসা মানুষকে বসতে দিতে পারি না। সীমানা প্রাচীর নেই, ভবনের পাশ দিয়ে একট বড় নালা থাকায় দুগন্ধের সৃষ্টি হয় বসে অফিস করা দায়, একটু বৃষ্টি হলেই আমাদের ভিজতে হয়। সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে ভবন নাই। ছোট একটা ঘরে বসে কাজ করতে হয়। তার ভিতর উপজেলা ভূমি অফিসের কাজ করার কারণে আমাদের কষ্ট হয়। আমরা ইউনিয়ন ভূমি অফিসে বসে কাজ করি। এখানে অফিস করা অনেক কষ্ট। কি করার চাকরি করি তাই এখানে এভাবেই কাজ করতে হয়। রুমের জায়গা কম থাকার কারণে কাগজপত্র গুছিয়ে রাখতে পারি না। একটার উপরে একটা রাখতে হয়। তাই লোকজন আসলে সময় মতো কাগজপত্র খুঁজে পাই না। অচিরেই এই অফিসটি সংস্কার করা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাজমুন নাহার গোদাগাড়ী ভূমি অফিসের করুন দশার কথা স্বীকার করে বলেন, ভবনের পিছনের ওয়ালটির অবস্থা খুবই খারাপ, সংস্কারের জন্য কোন বরাদ্ধ না থাকায় তা করা সম্ভাব হচ্ছে না। প্রত্যেকটি ভূমি অফিসের নতুন করা হবে তারই ধারা বাহিকতায় রাজাবাড়ী, বিদিরপুর ভূমি অফিসের নতুন ভবন নির্মান করা হয়েছে, এবছর আরও দুইটি ভূমি অফিস নির্মান করা হবে। আর ভূমি অফিসের লোকবল সংকটের ব্যপারে তিনি বলেন, প্রত্যেকটি ভূমি অফসেই লোকবলের সংকট রয়েছে। কানুনগো, ভূমি সহকারী কর্মকর্তা, তহসিলদারসহ বিভিন্ন পদে দেশের প্রায় ১০ হাজার পদ শূন্য রয়েছে। নতুন নিয়োগ হলে এসমস্যা থাকবে না।
You must be logged in to post a comment.