রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য প্রদান করেন, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ মাষ্টার, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, সহকারী প্রকৌশলী সুমনরানা, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সরকার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, গোদাগাড়ীর মানুষ প্রধান মন্ত্রী শেখ হাসিনার হৃদয়ের মানুষ। শেখ হাসিনার হাত ধরে ৬০ কোটি টাকা ব্যয়ে মাটিকাটা ইউপিতে ব্রিজ করে দিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে এ বিদ্যালয়ের দোতলা ভবন আমরা উদ্বোধন করেছি। বাংলাদেশ, প্রধান মন্ত্রী, সেনা প্রধানকে নিয়ে কাতারের আলজাজিরা টেলিভিশন মিথ্যা নিউজ করেছেন। এর কারণ হলো যদি কেউ ভাল কাজ করে তবে তার বিরুদ্ধে বেশী বেশী মিথ্যা নিউজ প্রকাশ হয়ে থাকে। অপপ্রচার বেশী হয়ে যাকে।

আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। উন্নয়নের সরকার, আমরা প্রত্যাশা রাখচ্ছি আগামী বছর মার্চ মাসে করোনা প্রস্ততি স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। সরকারী নির্দেশে প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসে হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের স্মার্ট ফোন না থাকায সমস্যা হয়েছে। তার পরেও শিক্ষার্থীদের কিছু উপকার হয়েছে। আমার কম্পিমেন্ট ছিল এ শিক্ষা প্রতিষ্ঠানে ভবণন করে দিব সেটা করে দিয়েছি। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যাব উন্নত সুন্দর বাংলাদেশ এটাই আমাদের প্রত্যশা।
প্রধান মন্ত্রী আপনাদের ভাল বাসেন, তাই গোদাগাড়ীতে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে সব ধরণের ভাতা শতভাগ করেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার আলোয় আমরা আলোকিত, তিনি গোদাগাড়ী বাসীকে হৃদয় দিয়ে ভাল বাসেন। তাই তিনি গোদাগাড়ীর ২৮০ টি গরীর মানুষকে পাঁকা বাড়ি তৈরী করে দিচ্ছেন। প্রধান মন্ত্রী রাজনীতি করে আপনাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। গত ১০ বছরে রাসায়নিক সারের দাম কম নেওয়ায় ১ হাজার কোটি টাকা আপনাদের ঘরে ডুকিয়ে দিয়েছেন। বিএনপি জামায়াত জোট এটা করতে পারেন নি। তাই আপনাদের শেখ হাসিনার সাথে থাকতে হবে, নৌকার সাথে থাকতে হবে, উন্নয়নের সাথে থাকতে হবে, ভাল কাজের সাথে থাকতে হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে অয়জুদ্দিন বিশ্বাস বিজয়ী করেন কবে আমি মাটিকাটার মত উন্নয়ন করবো।রাজশাহী শহরের মত উন্নয়ন করবো। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও মাটিকাটা ইউপি চেয়ারম্যান গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম শিবলী বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি গোদাগাড়ী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অয়জুদ্দীন বিশ্বাসকে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন।
You must be logged in to post a comment.