গোদাগাড়ী পৌরসভার মেয়র রংলাল বাবুর নামাজের জানাজায় জনতার ঢল

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৭:৫২ অপরাহ্ন

  রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ২ বারের জনপ্রিয় মেয়র মোঃ মনিরুল ইসলাম রংলাল বাবুর  নামাজের জানাজা গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ ও মহিশালবাড়ী মাধ্যমিক বলিকা বিদ্যালয় মাঠে সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে। নামাজের জানাজা শেষে মহিশালবাড়ী গোরস্থানে দাফন করা হয়।
সকাল সাড়ে ৯ টা থেকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা ও গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে দলমত নির্বিশেষে হাজার হাজার  বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন  তাকে শেষ বারের এক নজর দেখার জন্য। রাজশাহী জেলা বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার জনতা দলমত নির্বিশেষে তার জানাজায় শরীক হন।
স্মৃতিচারণমূলক বক্তব্য করেন,  রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ আলি, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক এমপি ( চাঁপাই  নবাবগজ্ঞ সদর)  মোঃ লতিফুর রহমান,  গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম,  কাঁকনহাট পৌরসভার মেয়র একেএম আতাউর রহমান, বাঘা উপজেলার চেয়ারম্যান মোঃ লায়েব উদ্দিন লাবলু,  রহমান খান,  গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বদরুজামান রবু মিয়া,  গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,  গোদাগাড়ী পৌরসভার মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, সাবেক মেয়র গোলাম রাব্বানী,  দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তাউজ্জামান, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আমিনুল ইসলাম, মেয়রের  ভাই রবিউল ইসলাম প্রমূখ।  গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য রবিউল আলমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন,
রাজশাহী ১ আসনের এমপি,  সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলীম রেজা, মাটিকাটা আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজুসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ভ্যনচালক, সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেয়র বাবুর র হার্টে চিকিৎসার  জন্য  ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই ২১ এপ্রিল বুধবার সকাল ৫ʼ৩০ মিনিটে  মৃত্যুবরণ করেন।
ইন্তেকাল করেছেন। । ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রজিউন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২:ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্নীয়স্বজন,  দলীয়, নেতা কর্মী, সমর্থক রেখে গেছেন।
জনপ্রিয় এই মেয়র এর আগের টার্মে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।  সম্প্রতি  দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারকেল গাছ প্রতীক নিয়ে  নির্বাচনে অংশ গ্রহন করে  বিপুল ভোটে জয়লাভ করেন।
অত্যান্ত সদালাপী, সদাহাস্যজ্জল,  জনবান্ধব ব্যক্তি ছিলেন তিনি।
 তার মরদেহ  এলাকার পৌঁছা মাত্রই গোদাগাড়ী পৌরসভার বাতাস ভারী হয়ে উঠে।  আত্নীয়স্বজন,  দলীয় নেতা, কর্মী, সমর্থক কান্নায় ভেঙে পড়েন, অনেকেই মেয়রের ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লায় বাড়ীতে ভীড় করেন। কেউ কেউ উচ্চু স্বরে কান্নাকাটি করতে থেকেন। কে কাকে শান্ত্বনা দিবে সে ভাষা যেন সবাই হারিয়ে ফেলেছেন, এক হৃদয় বিদারক দৃশ্যের আবতারনা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ