গোদাগাড়ী উপজেলা আইন -শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫:৩১ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নতুন অডিটারিয়ামে সকাল সাড়ে ১০ টার সময় আইন -শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার ভূমি  মোসাঃ নাজমুন নাহার  গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।

এ সভায় মতামত প্রদান করেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, মোঃ মনিরুজ্জামান মনি, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রকোনুজ্জামান, শাহ সুলতান ( রহ.) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দুরুল হোদা, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্য. এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক মোঃ আকবর আলীসহ প্রতিষ্ঠান প্রধান, কর্মকর্তা, সাংবাদিক আলোচনায় অংশ গ্রহন করেন।

উল্লেখ্য বক্তারা গোদাগাড়ীকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত মডেল উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ