গোদাগাড়ী উপজেলাতে মাসিক সভা অনুষ্ঠিত; বিভিন্ন রোগির মাঝে চেক প্রদান

মোঃ হায়দার আলী,গোদাগাড়ী, রাজশাহী।।
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৬:২৯ অপরাহ্ন

গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি  আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।  আরও উপস্থিত কাঁকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ মাস্টার,  ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাজমুন নাহার, সমাজসেবা অফিসার মোঃ রাশেদুজ্জামান রনি,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, প্রমূখ।

উল্লখ্য মাসিক সভা শেষে গোদাগাড়ী  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়েজিত ক্যান্সার/ কিডনি /লিভার সিরোসিস /স্টোকে প্যারালাইজড/ এবং থ্যালাসেমিয়া ইত্যাদি জটিল রোগে আক্রান্ত  ৩২ জন রোগীকে ৫০,০০০/- টাকা করে ১৬ লাখ টাকার  চেক প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ