গোদাগাড়ীর সুলতানগজ্ঞ নৌ প্রটোকল রুট পুনরায় চালুকরণের পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

মোঃ হায়দার আলী, রাজশাহী
সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১০:৫৮ অপরাহ্ন
গোদাগাড়ীর সুলতানগজ্ঞ নৌ প্রটোকল রুট পুনরায় চালুকরণের পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জে ( বাংলাদেশ)  মায়া ( ভারত) নৌ-প্রটোকল রুট পুনরায়  চালুকরণের পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, (জি) এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন, চেযারম্যান, বিআইডবালিউটিএ কমডোর গোলাম কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( নৌপথ ও আইও) মোঃ মুহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক,  মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, অতিরিক্ত জেলা প্রশাসক  ( রাজস্ব) মোঃ  নজরুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডাডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যাপক, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল,  মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, পৌরসভার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এএম শাহিন, সরকারী প্রাথামিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান সাবু, সাধারণ সম্পাদক সাজাহান শাহীন প্রমূখ।

প্রধান অতিথি চেযারম্যান, বিআইডবালিউটিএ কমডোর গোলাম কাদের বলেন, আপনাদের সহযোগিতা পেলে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। মন্ত্রণালয়ের উচ্চ পর্যারের কর্মকর্তা সফর সঙ্গীরা আপনাদের এলাকার মানুষের প্রতি সুদৃষ্টি রয়েছে। এ নৌ বন্দর টি তাড়াতাড়ি চালু করে মজিব বর্ষের উপহার হিসেবে দিতে চাই। এ মাসে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

পরবর্তীতে নৌ পরিবহন মন্ত্রীকে নিয়ে এসে উদ্বোধন করা হবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এ কাজে সফল হতে পারি। এটা একবার বন্ধ হয়ে গেছে,  সে জন্য সজাগ থাকতে হবে এটা চালু হওয়ার পর যেন আবার বন্ধ হয়ে না যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ