গোদাগাড়ীর বীরবিক্রম আব্দুল খালেকের ইন্তেকাল

মোঃ হায়দার আলী, রাজশাহী
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২:১৬ অপরাহ্ন
গোদাগাড়ীর বীরবিক্রম আব্দুল খালেকের ইন্তেকাল। ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার  দেওপাড়া ইউনিয়নের কৃতিসন্তান  বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক (বীর বিক্রম), বুধবার দিবাগত  রাত ২ ঘটিকায় ইন্তেকাল করেছেন .(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মরহুমের  নামাজেরর জানাজা বৃহস্পতিবার  দুপুর ২ টায় তাঁর নিজ গ্রামের চাপাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি কিছু দিন থেকে শারিরীক সমস্যায় ভুগছিলেন    ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ২ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারউজ্জামান, রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজা, গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টার, কলেজ গর্ভনিং বডির সাবেক সভাপতি, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান, বর্তমান প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ