গোদাগাড়ীর পালপুরে অসহায় সাড়ে তিন হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সোহেল

মোঃ হায়দার আলী, রাজশাহী
বুধবার, ৫ মে, ২০২১, ৮:০৯ অপরাহ্ন
গোদাগাড়ীর পালপুরে অসহায় সাড়ে তিন হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সোহেল

রাজশাহী গোদাগাড়ীর পালপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিডি এআইডি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল।

তিনি প্রতি বছবের মত এবছরও নিজ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন।

বুধবার সকাল দশটার দিকে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিনি প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

জানা গেছে, আগামীকাল সকাল দশটার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ী এলাকায় আরও সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন।

এর আগেও বেলাল উদ্দিন সোহেল করোনার প্রথমে তিনি সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, প্রায় সাত হাজার মানুষের মাঝে চাল, আটা, সেমাই, ডাল, চিনি, তেল বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সব সময় গরীব, দুস্থ মানুষের সেবা করতে চাই। দোয়া করবেন যে আরো বড় স্থানে থেকে মানুষের সেবা করতে পারি, দেওপাড়া বাসির ভালবাসা নিযে আগামী দিনে এগিয়ে যেতে পারি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ