গোদাগাড়ীর পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্থদের চেক বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুন, ২০২০, ৩:২১ অপরাহ্ন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি।।

রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগর নির্মাণ প্রকল্পের ৪/২০১৮-২০২৯ নং এল এ কেসের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় সারাংপুর জোতগোসাইদাস এলাকায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ক্ষতি গ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়।

রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে ৪ জনকে এই চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) লসমী চাকমা, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) লসমী চাকমা বলেন, আজ চার জন ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বমোট ৯ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার চেক বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাকি যতজনের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং কাগজপত্রাদি সঠিক থাকলে তাদের মাঝে চেক সময় মত প্রদান করা হবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ