গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন কোরবানির পশুর হাট পরিদর্শন ও পরিদর্শন শেষে বিভিন্ন স্থানে মানুষের মাস্ক বিতরণ করেছেন।
তিনি বুধবার সকালে মহিষালবাড়ি ছাগলের হাট ও বিদিরপুর হাট পরিদর্শন করেন করোনা ভাইরাস সম্পর্কে মানুষে সচেতন করেন এবং যারা মাস্ক ব্যবহার করেন নি তাদের মাঝে নিজ হাতে মাস্ক বিতরণ করেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন, কোরবানি ঈদ যেন মানুষ স্বাস্থ্যবিধি মেনে শারিরীক দূরুত্ব বজায় রেখে পালন করতে পারেন, হাটে ক্রতা বিক্রেতা যেন স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরুত্ব বজায় রেখে কেনা বেচা করতে পারেন, মানুষকে সচেতন করতে হাটগুলি পরিদর্শনে যায়।
সেখানে দেখা যায় যারা মাস্কবিহীন ছিল তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এবং তাদের সর্তক করা হয়েছে পরবর্তী এসব হাটে যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
You must be logged in to post a comment.