রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের এক পরিচিত ও জনপ্রিয় নাম, উপজেলা যুবলীগের অর্থ বিষায়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, সাধারণ সম্পাদক, বিডি, এআইডি, রাজশাহীর মোঃ বেলাল উদ্দিন সোহেল।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ও রোজার ঈদ উপলক্ষে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৭ হাজার গরীব, অসহায়, নিন্ম আয়ের, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা, ঈদ সামগ্রী প্রদান করে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন। প্রতি বছর ঈদে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। এবার দেয়া ত্রাণ সামগ্রী বিতরণের পরিধি বৃদ্ধি করা হয়েছে।
শনিবার সকালে দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপুল পরিমান মানুষকে স্বাস্থ্যবিধি সামাজিক দুরুত্ব বজায় রেখে ৪ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
এর আগে গত ৫ মে বুধবার সকাল দশটার দিকে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিনি প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার বিতরণ করেন।
উল্লেখ্য, প্রায় সাত হাজার মানুষের মাঝে চাল, আটা,সেমাই ,ডাল ,চিনি, তেল বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা প্রধান শিক্ষক, কলামিষ্ট মোঃ হায়দার আলী,
দেওপাড়া ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার আসাদুল হক, আওয়ামীলীগ নেতা স্বপন, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, বিদ্যুৎ প্রমূখ।
বেলাল উদ্দিন সোহেলের অনুসারী স্বেচ্ছাসেবক কর্মীরা জানান, গত দু সপ্তাহ ধরে এ ত্রাণসামগ্রী সংগ্রহ করে প্যাকেট করার জন্য অর্ধ শতাধিক দলীয় কর্মী, স্বচ্ছাসেব ব্যস্ত সময় পার করেছেন।
পর্বেই গরীব মানুষের তালিকা তৈরী করে তাদের সংবাদ দেয়া হয়। সেচ্ছাসেবক বাহনী দিন রাত বিরামহীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে গরীব মানুষ উপকৃত হচ্ছে। ওই ইউনিয়নের উপকারভোগী মানুষ গুলো বেলাল উদ্দিন সোহেলের জন্য প্রাণখুলে দোয়া করচ্ছেন, দীর্ঘায়ু কামনা করছেন, বেঁচে থেকে গরীব মানুষের সেবা করতে পারেন। তাকে আল্লাহ যেন আরও বড় পরিসরে গরীব মানুষের উপকার করতে পারেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ জানান, সোহেল খুব ভাল ছেলে গরীব মানুষের জন্য সব সময় নিবেদিত প্রাণ, তাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন।
উপজেলা যুবলীগের অর্থবিষায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল বলেন, করোনার কারনে সারা বিশ্বে লকডাউন চলছে, বাংলাদেশেও লকডাউন চলছে তবে কিছুটা শিথিল করা হয়েছে। করোনা ও রোজায় সময় গরীব কর্মহীন মানুষের দুঃখ, কষ্ঠের কথা বিবেচনা এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছি, স্যার দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন মানুষের উপকার করতে পারি।
মানুষকে আগে বাঁচানো প্রয়োজন, এ ইউনিয়নের খাবার সমস্যার সমাধানে সার্বিক চেষ্টা করে যাচ্ছি। দলীয় নেতা, কর্মী স্বেচ্ছাসেবকদল সবসময় আমার সাথে প্রস্তুত রয়েছে। দেওপাড়াবাসীর নিকট আমার অনুরোধ আপনারা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে করে হবেন না। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত দিবেন, মাঝে মাঝে গরম তরল জিনিস পান করবেন, নিজ এলাকা পরিস্কার করবেন, জীবানুনাশক স্প্রে করবেন।
নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করায় ধন্যবাদ ও উৎসাহ দিয়েছেন রাজশাহী ১ আসনের এমপি সাবেক শিল্প প্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ শাহাদুল হক মাষ্টার, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজা প্রমূখ।
You must be logged in to post a comment.