মাদক ব্যবসায়ী মোঃ সাগর
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা।।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৯ জুন বিকাল সাড়ে ৪ ঘটিকায় গোদাগাড়ী থানার বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে, ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সাগর (১৯) কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ সাগর রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ সাদেক আলী এর ছেলে। র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে ক্রয় করে রাজশাহী জেলা গোদাগাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করছে বলে স্বীকার করে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
You must be logged in to post a comment.