রাজশাহী গোদাগাড়ী পৌর শহর থেকে ১ কিলোমিটার দূরে গোদাগাড়ী – কাঁকনহাট পাঁকা সড়কের পাশ দিয়ে কিছুটা কাঁচা রাস্তা পার হলেই রামনগর লালবাঘ মহাল্লার মাঠের মধ্যে চোখে পড়ে রুহান ক্যাটল ডেভেলপেন্ট ফার্ম। চোখ এড়ানো যায় না মহাল্লায় ঢুকলে।
প্রায় ২০টি উন্নত জাতের ষাঁড় ও গাভি রয়েছে এ খামারে, এছাড়া খামারে রয়েছে ১০০ টি মুরগি, রাজহাঁস ৩০ টি, পাতিহাঁস ১ শ ২০ টি, ছাগল ৩টি, কবুতর ৫০ টি। মোছাঃ রুমি খাতুন এ খামারের মালিক। লাইসেন্স নং ০২/৪২৮ সাড়ে ৪ কাঠা জমি ক্রয় করে বাড়ি সংলগ্ন চারপাশে ইটের বাউন্ডারি, উপরে টিনের ঝাউনি দিয়ে তৈরী করা হয়েছে খামারটি। রুমি খাতুন তিন সন্তানের জননী, তার স্বামী মোঃ আব্দুর রহমান গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। তিনিও এ খামারে অবসর সময়ে শ্রম দেন এছাড়া ২ জন শ্রমিক সার্বক্ষণিক কাজ করে থাকেন। খামারের পাশে ৪ বিঘা জমি লিজ নিয়ে ভুট্টা, ঘাস চাষ করেছেন খামারের জন্য। সেখান থেকে ঘাস এনে খাওয়ান গরু ছাগল গুলিকে। রুমি খাতুন মেধাবী ছিলেন, তিনি এইচ এসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়ে এক বছর অধ্যয়ন করেছেন।
রুমি খাতুন মধ্যবৃত্ত পরিবারের হলেও সব সময়েই তিনি চিন্তা করেন কিভাবে নিজকে স্বাবলম্বী করা যায়। প্রধান মন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্প এ কথাটিকে গুরুত্ব দিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায়। কে কি বললো তা দেখার সময় নেই, তাকে কিছু আসে যায় না, গবাদিপশু পালন করে নিজে যেমন আনন্দ পান যেমন একদিকে তেমনী অন্য দিকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। পরিবারের সদস্যদের ডিম, দুধ, মাংসের চাহিদা পূরণ করে অন্যদের নিকট বিক্রি করা য়ায়। অনেকে তার বাড়ি এসে ডিম,মাংশের জন্য মুরগি, হাঁস, পাতিহাঁস কিনে নিয়ে যাচ্ছেন। স্বামীর সংসারে বসে বসে অলস সময় পার করতেন, ভাল লাগতো না, স্বামী আব্দুর রহমানের সাথে আলাপ করে ২০১৬ ইং সালে ৫০ হাজার টাকা মূলধন নিয়ে ২ টি গরু ও কয়েকটি মুরগি নিয়ে কারবার শুরু করেন। ৪ মাস পর ১ টি গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করেন, এতে তার লাভ হয়েছিল ৩৫ হাজার টাকা। এভাবে তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।
তার পর স্বামীর অর্থদিয়ে বাজার থেকে ১ টি অস্ট্রেলিয়ান গাভি, কয়েকটি ছোট গরু ক্রয় করেন রুমি খাতুন। ভালোমতো যত্ন নিলে পরে গরু, গাভি গুলি বেশ মোটাতাজা হয়। একসময় বাছুর হয়। গাভিগুলো দুধ দিতে থাকে। দিন দিন রুমি খাতুনের দিন বদলাতে থাকে। মুরগি, হাঁস, পাতিহাস ও দুধ বিক্রির টাকা দিয়ে সংকর জাতের গরু কেনেন এবং গরুর বংশবৃদ্ধিতে মনোযোগী হন। এখান থেকে প্রতিদিন ডিম পাচ্ছেন, দুধ পাচ্ছেন। এগুলি প্রতিদিন বিক্রি করে ভালই অর্থ পাচ্ছেন।
একসময় তাঁর ফার্মের গবাদি পশু ও মুরগি অসুস্থ হয়ে পড়লে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তবে সময়মতো গোদাগাড়ী ভেটেরিনারি ডাক্তারদের সহায়তায় বিপদ কেটে যায়। তিনি জানান, অনেক সময় ডাক্তার পাওয়া যায় না। নিজে নিজে প্রাণিসম্পদ অফিসে গিয়ে বিভিন্ন সময় পরামর্শ শুনেছেন। ইন্টারনেট সাময়িকী ও বই পড়ে গবাদি পশুর রোগ সম্পর্কে জেনেছেন। বিভিন্ন রোগের কারণ ও তার প্রতিকার এবং প্রতিরোধের ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন।রুমি খাতুনের খামারের পরিবেশ ভালো। ভেতর-বাইর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন সব সময়। এ ছাড়া মশা-মাছি আর পোকা-মাকড় প্রতিরোধেরও ব্যবস্থা আছে। গরুর খাবার নিয়ে বললেন, ‘প্রতিদিন কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা, খৈল খাওয়াই। প্রায় সাড়ে বিঘা জমিতে উন্নত জাতের ঘাস নিজেই চাষ করি। বাজার থেকে খাবার বেশি কিছু কিনতে হয় না। এ জন্য গরুগুলোর স্বাস্থ্যঝুঁকি কম।’
রুমি খাতুন বলেন, এধরনের খামার করে আমি খুব আনন্দ পায়, আমার সময়গুলি কিভাবে পার হয়ে যায় আমি বুঝতে পারি না। এখন করোনার সময় গো খাদ্যের মুল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার আমাকে ১৫ হাজার টাকা সাহায্য দিয়েছেন। সরকারের সাহায্য পেলে কিংবা স্বল্প সুদে মুলধন পেলে ভবিষ্যতে ৫০০ থেকে ১০০০ গরুর খামার, ৫ হাজার মুরগির খামার করার পরিকল্পনা রয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, রুমি খাতুন একজন পারিশ্রমি, একজন সফল খামারি। আমরা তাঁকে প্রয়োজনীয় টিকা, কৃত্রিম প্রজননসুবিধা থেকে শুরু করে প্রযুক্তিগত সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছি।’
সাফল্য দেখে বহু বেকার যুবক আশার আলো দেখছেন। তিনি অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে আছেন। তিনু আরো বলেন, করোনাকালীন সময়ে গো খাদ্যের মূল্য অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। রুমি খাতুনকে ১৫ হাজার টাকা প্রনোদোনা দেয়া হয়েছে যদি সে কিছুটা উপকৃত হয়। সে দেখিয়েছে পরিশ্রম করলে ও লক্ষ্য ঠিক থাকলে সাফল্য আসবেই।’
You must be logged in to post a comment.