গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে এডভোকেসী ও লবিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ জুন, ২০২০, ৩:৫৭ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট এলাকায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় স্থানীয় সম্পদ ও সরকারী সামাজিক নিরাপত্তা পরিসেবা চিহ্নিত করা ও অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসী ও লবিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২৪ জুন বুধবার সকালে সিসিবিভিও শাখা কার্যালয়, রাজাবাড়ীহাটে স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন ।  এ  প্রশিক্ষণের উদ্বোধন করেন সিসিবিভিওর নির্বাহী সদস্য ও গোলাই রক্ষাগোলা সংগঠনের মোড়ল শ্রী রঘুনাথ শিং।

এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, ইমরুল সাদাত মিলন, রক্ষাগোলা সংগঠনের সদস্য পরিবারের মাঝে বিভিন্ন সরকারী পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরী করা, তারা প্রয়োজনীয় সরকারী পরিষেবা চিহ্নিত করতে সক্ষম করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের সরকারী প্রতিষ্ঠানে অভিগম্যতা এডভোকেসীর ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য।

প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল নটওয়ার্ক, এ্যডভোকেসি এবং লবিং কি, সেবা প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে নেটওয়ার্ক, এ্যডভোকেসি এবং লবিং এর গুরুত্ব, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সম্পদ প্রাপ্তিতে নেটওয়ার্ক, এ্যডভোকেসি এবং লবিং এর ভূমিকা, স্থানীয় সরকার ও তার বিভিন্ন ধাপসমূহ, ইউনিয়ন পরিষদ ও তার কাঠামো, ইউনিয়ন পরিষদের সেবাসমূহ ও কিভাবে সেবাসমূহ পাওয়া যায়, উপজেলা পরিষদ ও তার কাঠামো, উপজেলা পরিষদের সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ, সেবাসমূহ ও সেবাসমূহ কিভাবে পাওয়া যায়, ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক পরিকল্পনা এবং  বার্ষিক পরিকল্পনায় জনগনের অংশগ্রহন কিভাবে হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ