গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গবাদি-পশু-পালন বিষয়ে প্রশিক্ষণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ জুন, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।  

রাজশাহীর গোদাগাড়ীর  রাজাবাড়ী এলাকায়  ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জন্য গবাদি- পশু- পাখি পালন বিষয়ে এ প্রশিক্ষণের আযোজন করা হয়।

আজ ২১ জুন, ২০২০ রোজ রবিবার ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রম গবাদি-পশু-পাখি পালন বিষয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের

উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান্ট ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করেন রাজাবাড়ীহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্টক্টর মো: আসাদুজ্জামান আসদ। এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, ইমরুল সাদাত মিলন প্রমূখ।

স্বাস্থ্যবিধি মেনে  শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

খাদ্য নিরাপত্তা সৃষ্টি ও আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন সাধনে তাদের আয়বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উক্ত প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারসমূহের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের দক্ষতা বৃদ্ধি ঘটাবে, যা তাদের খাদ্য নিরাপত্তা সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো গ্রাম সমাজ  সংগঠনের নেতানেত্রীগণের মাধ্যমে প্রকল্প এলাকার গ্রামগুলিতে গবাদি পশুপাখি পালন, গবাদি পশুপাখি পালনের পদ্ধতি স¤পর্কে ধারণা লাভ করবে, গবাদি পশুপাখি পালনের উৎপাদন বৃদ্ধি করে তা বাজারজাতকরণের ব্যবস্থা ।

প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ