গোদাগাড়ীতে শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও মসজিদের ঈমামদের মাঝে কম্বল বিতরণ

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী ( রাজশাহী) :
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:১০ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ঈমামদের মাঝে শীতের  কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টার সময় উপজেলা প্রাঙ্গনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ৪ শত ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬ শত ১১ জন মসজিদের ঈমামের মাঝে মোট ১ হাজার ৪৭টি কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  মোঃ আবু বাশির, সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ