গোদাগাড়ীতে শিক্ষককে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে : শিক্ষক সমিতি

মোঃ হায়দার আলী, রাজশাহী
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষক

শুক্রবার ২৫ ডিসেম্বর গোদাগাড়ীর শিক্ষক রেজাউল করিম ও তার ভাতিজা সন্ত্রাসীদের দ্বারা আহত হওয়ার ঘটনায় স্কুল শিক্ষক এখনো রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।এখনও আসামীরা  গ্রেফতার  না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

গোদাগাড়ী সরকারী প্রাথমিক  শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান সাবু এবং মুহাঃশাহজাহান আলি শাহিন হত্যার উদ্দেশ্যে শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করার তীব্র প্রতিবাদ, নিন্দা, সে সাথে আসামীদের দ্রততম সময়ে গ্রেফতার করা না হলে শিক্ষক সমিতির ব্যানারে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন তারা।

বিজয়নগর সামাউক সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি  মোঃ রেজাউল করিম এর উপর হামলার গোটা শিক্ষক সমাজের উপর হামলা, হামলাকারিদের দৃষ্টন্তমূলক শাস্তি না হলে এ হামলা জাতি গড়ার কারিগরদের উপর চলতেই থাকবে।

আহত শিক্ষক রেজাউলের পরিবার জানান, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই এমন ঘটনার শিকার হয়েছেন তিনি। তবে এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তি গ্রেপ্তার হয়নি। অনুসন্ধানে জানা গেছে এই হামলায় রাজশাহীর বাংলাদেশ ব্যাংকের কেয়ার টেকার আনোয়ারুল জড়িত থাকলেও আনোয়ারুল রয়েছে ধরা ছোয়ার বাহিরে। অভিযোগ রয়েছে আনোয়ারুল নিজের জাল সনদ দিয়ে করছেন বাংলাদেশ ব্যাংকের মত উচ্চতর জায়গায় চাকরি।

আনোয়ারুলের শিক্ষাগত যোগ্যতার সনদে ১৯৬৮ সনে রাজশাহী শিক্ষা বোর্ড হইতে এস এস সিতে ৩য় বিভাগে উত্তীর্ণ হন। যাহার রোল নং ১১২১ রেজি নং ৪৬৯৮/ ৬৬ অপর দিকে তার জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ রয়েছে ১/৫/১৯৭০ যাহার জাতীয় পরিচয় পত্র নং ৮১০৩৯১৭৪৬৩৬৭, যাহাতে প্রমান হয় তার জন্মের দুই বছর পূর্বেই তিনি এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের উপর মহলে অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে। তবে এমন অভিযোগের বোঝা মাথার উপর নিয়ে তিনি কিভাবে এমন খোদ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন দীর্ঘদিন হতে, রাজশাহী শহরের ভাটা পাড়া এলাকায় গড়েছেন অট্রালিকা বাড়ি। আবার নিজের অবৈধ ক্ষমতা দিয়ে একজন স্কুল শিক্ষককের উপর হামলা চালিয়ে প্রকাশ্যে ঘুরছেন যা নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড়।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ- পরিদর্শক এস আই শাহাদত বলেন রেজাউল শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, স্কুল শিক্ষক রেজাউলের উপর যারা হামলা করেছেন তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ