গোদাগাড়ীতে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

মোঃ হায়দার আলী, রাজশাহী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১:৫৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নতুন অডিটারিয়ামে সকাল সাড়ে ১০ টার সময় আইন -শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার ভূমি  মোসাঃ নাজমুন নাহার, উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী শান্ত কুমার মজুনদার প্রমূখ।

এ সভায় মতামত প্রদান করেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,  মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ শিক্ষ প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক আলোচনায় অংশ গ্রহন করেন।

বক্তারা গোদাগাড়ীতে ৪০টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে, সামাজিক, শারিরীক দূরুত্ব বজায় রেখে শারদীয় দূর্গাপূজা  অনুষ্ঠিত হয় সে বারে প্রশাসন সুদৃষ্টি রাখছেন,মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত মডেল উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ