গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

মোঃ হায়দার আলী, রাজশাহী
রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৯:০৬ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার বিকেলে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (২২) কে এক কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপালপুর এলাকায় অপারেশন পরিচালনা করে। এসময় ০১ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (২২) কে গ্রেপ্তার করে।

মিজানুর চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার রহমপুর গ্রামের মোঃ মেছের আলীর ছেলে। ওই  আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ইদানীংকালে  গোপালপুর মিষ্টির দোকানকে ঘিরে গড়ে উঠেছে, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, মদ, ছিনতাই, চাঁদাবাজি, লাখ লাখ টাকা ঘুষ লেনদেন বিভিন্ন অসামাজিক কার্যক্রম চলছে।

রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া এলাকার উড়তি বয়সের লোকজন এসে  এধরনের অবৈধ কার্যক্রম করছেন এলাকাবাসির কয়েকজন জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ