রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শুক্রবার (০৪ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সুইজগেট এলাকায় অভিযান পরিচালনা করে সুইচগেট বাজার হইতে ৩০০ ফিট পূর্ব দিকে মোঃ মাহবুবুর রহমান এর বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহবাজ পুর ১ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বালিয়াদিঘী,কলোনী পাড়া গ্রামের মোঃ হুমায়ন কবিরের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (২৭) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ৯২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল সেট, ২ টি সীমকার্ড এবং ১ টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.