গোদাগাড়ীতে র্যাবেরর হাতে অস্ত্রসহ দু’জন ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ দুই অস্ত্র ব্যবসায়ী হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আবদুল করিম (৫০)।
তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, এ নিয়ে দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
You must be logged in to post a comment.