গোদাগাড়ীতে যুবলীগের বৃক্ষরোপন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ জুন, ২০২০, ১০:২১ অপরাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে  বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এই অভিযানের উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু সালেহ।

গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়।

এতে আরো অংশগ্রহণ করেন রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ