গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা সুশীল সরেন  এর রাষ্ট্রীয় মর্যাদার দাফন

মো: হাযদার আলী গোদাগাড়ী, রাজশাহী ।।
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৯:৩২ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা সুশীল সরেন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশ টায় উপজেলার পাকড়ি ইউনিয়নের বাউটিয়া এলাকার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনের সামনে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলমগীর হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, ,পাকড়ি ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ ইসহাক, কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ প্রমুখ। এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সুশীল সরেন নারায়ণপুর গ্রামের মৃত মারা সরেনের ছেলে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরন করেন  জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ