গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৪:৩৬ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৭৮) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের বটতলি এলাকার কুছড়া গ্রামের নিজ বাসভবনের সামনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রমুখ।

এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ