গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদের পরম বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসোবে রাজশাহীর গোদাগাড়ীতে শুভ উদ্বোধন করা হয়।
সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন,
এদিকে আর একটি আউসের প্রণোদনা অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত চলমান দূর্যোগ মোকাবেলায় আউশ মৌসুমে গোদাগাড়ী উপজেলায় মোট ১৩ হাজার ৯শ ৭৫ হেক্টর জমিতে আউশ চাষ হচ্ছে তার মধ্যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ৯ হাজার ৫ শ ৫০ হেক্টর সেচের আওতায় নিয়েছে।
করোনায়ররসরকার কতৃক আউশের প্রণোদনা হিসেবে ৪৬ লাখ ৯৮ হাজার ৬২ টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।কৃষি অধিদপ্তর গোদাগাড়ী উপজেলায় আউশের প্রণোদনা হিসেবে বিনামূল্যে ২২ লাখ ২১ হাজার টাকার সার ও বীজ প্রদান করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,কৃষি অফিসার শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.