গোদাগাড়ীতে বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও

মোঃ হাযদার আলী,গোদাগাড়ী, রাজশাহী।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৪১ পূর্বাহ্ন

তীব্র শীতের প্রকোপে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার জানে আলম।

সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গোদাগাড়ী  ইউনিয়নের আতাহারি ও আতাহারি লাইন পাড়া মোহনপুর ইউনিয়নে কলিপুরসহ বিভিন্ন গ্রামে ২শ ৫০ টি কম্বল, মহিলা চাদর, পুরুষ চাদর বিতরণ করেছেন। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিনে গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ আবু বাশির।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২শো ৫০টি মহিলা ও পুরুষের গায়ের চাদর এবং কম্বল বিতরণ করা হয়েছে।যে সব দুস্ত অসহায়, বয়স্ক পুরুষ মহিলা শীতবস্ত্র পেয়েছেন তারা  ইউএনও মোঃ জানে আলম, প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য  প্রান খুলে দোয়া করছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ